গোলাপ জল ব্যবহার করে সারা বছর ত্বক সুস্থ রাখুন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

গোলাপ জল ব্যবহার করে সারা বছর ত্বক সুস্থ রাখুন

 





অনেক দিন থেকে রূপ চর্চাতে ব্যবহার হয়ে আসছে গোলাপ জল। গোলাপ জলের ব্যবহার ও উপকার সম্পর্কে আমার এখন আপনাদের জনাব।


উপকার :


১.টোনার হিসাবেও গোলাপ জল দারুণ কাজ করে। রাসায়নিক যুক্ত টোনারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলে ত্বক সুস্থ দেখায়।


২.গোলাপ জলে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকায়, এটি ব্রণ এবং তার দাগ থেকে ত্বককে রক্ষা করে।


 ৩.গোলাপ জল ব্যবহার করলে ত্বক নরম থাকে। ভিতর থেকে পরিষ্কার হয়। গোলাপ জলের সঙ্গে দু’ফোঁটা কাঠবাদাম তেল মিশিয়েও মাখা যেতে পারে।



৪.ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যায় ভোগেন অনেকে। প্রতিদিন গোলাপ জলের ব্যবহার এই সমস্যা থেকে মুক্তি দেয়। গোলাপ জল ত্বককে শুধুমাত্র ভিতর থেকে পরিষ্কার করে না, ত্বকের পিএইচ-এর ভারসাম্য রাখতেও সাহায্য করে।


৫.সারা বছর ত্বককে সুস্থ ও আর্দ্র রাখতে গোলাপ জল খুবই দরকারি। গোলাপ জলে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান থাকায় এটির ব্যবহারে ত্বক আর্দ্র হয়।


No comments:

Post a Comment

Post Top Ad