ঠাকুরবাড়িতে আসার পথে হঠাৎ অসুস্থ রাজ্যপাল! ফিরে গেলেন রাজভবনে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

ঠাকুরবাড়িতে আসার পথে হঠাৎ অসুস্থ রাজ্যপাল! ফিরে গেলেন রাজভবনে


উত্তর ২৪ পরগনা: ঠাকুরবাড়িতে আসার পথে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল। হাবড়া থেকেই ফিরে গেলেন রাজভবনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ঠাকুরনগর অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর একথা জানান। 


ঠাকুরবাড়িরতে দু'বছর পর হচ্ছে বারুনি মেলা। ভক্তদের সমাগমও হয়েছে বেশ। শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের আসার কথা ছিল। এখানে   অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মতুয়া ভক্তরা। কিন্তু তাদের সেই অপেক্ষা, অপেক্ষাই রয়ে গেল। অসুস্থতার কারণে ঠাকুরবাড়িতে আসতেই পারলেন না রাজ্যপাল। 


শান্তনু ঠাকুর জানান, রাজ্যপালের ওএসডি ফোন করে জানান, রাজ্যপাল হাবড়া থেকে ফিরে গিয়েছেন। সম্পূর্ণ রূপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক কি অবস্থা, সেটা তিনি বলতে পারছেন না। তবে রাজ্যপাল কথা বলার মত অবস্থায় নেই বলেই ওএসডি মারফৎ তিনি জানতে পেরেছেন, বলে জানান শান্তনু ঠাকুর। 

No comments:

Post a Comment

Post Top Ad