ত্বকের যত্ন নিতে ব্যায়ামের ভূমিকা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

ত্বকের যত্ন নিতে ব্যায়ামের ভূমিকা

 





আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ হল ত্বক। দূষণের কারণে আজকাল ত্বকের বিভিন্ন সমস্যায় আমরা ভুগছি। আর এই সমস্যা থেকে বাঁচতে আমার দ্বারস্থ হই বাজার চলতি কিছু সামগ্রীর। কিন্তু নিয়মিত শরীরচর্চাও ত্বককে স্বাস্থ্যকর করে তোলে। যে কোনও ধরনের শরীরচর্চাই ত্বকের যত্নে অনেকাংশে সাহায্য করে। এই সময়ে আপনার রক্তসঞ্চালন এবং হৃদ্‌স্পন্দন বৃদ্ধি পায়। তার ফলে ত্বকের কোষে কোষে বেশি মাত্রায় অক্সিজেন পৌঁছে যায়। ত্বকের পুষ্টির হারও এক্ষেত্রে বেড়ে যায়।



নিয়মিত শরীরচর্চার অভ্যাস ত্বককে কোমল, মসৃণ ও উজ্জ্বল করে। তবে হ্যাঁ, মন রাখতে হবে, ব্যায়াম শেষে ভাল করে ত্বকে জমে থাকে ঘাম মুছে নিতে হবে। নয়তো ঘাম জমে ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যেতে পারে। যার ফলে ত্বকে দাগছোপ, ব্রণর সমস্যাও হতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad