ঘামাচি থেকে মুক্তির ঘরোয়া পদ্ধতি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

ঘামাচি থেকে মুক্তির ঘরোয়া পদ্ধতি

 





ঘামাচি থেকে বাঁচতে অনেকেই বাজারচলতি পাউডার মাখেন। খনিকের স্বস্তিও মেলে তাতে।তবে তা থেকে মুক্তি মেলে না ।তবে খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। রইল সেই ওষুধই।



এক মুঠো নিমপাতা গুঁড়ো করে পেস্ট করে লাগিয়ে নিন ওই ঘামাচির জায়গায়। মিনিট কুড়ি পরে ওই জায়গা ধুয়ে ফেলুন। দিন চারেকে ফল পাবেন। বেসনের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঘামাচির অব্যর্থ ওষুধ। অ্যালোভেরা গাছের পাতার রস চিপে ঘামাচিতে লাগাতে পারেন। অথবা বাজারে এখন বিশুদ্ধ অ্যালোভেরা জেল পাওয়া যায়। সেগুলিও স্নান করে লাগাতে পারেন। কাবলি ছোলা মিক্সিতে শুকনো গ্রাইন্ড করে নিন। তার পর জলে মিশিয়ে পেস্ট বানিয়ে ১৫ মিনিট ঘামাচির অংশগুলিতে লাগিয়ে রেগে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চার চামচ মূলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে ঘামাচির অংশে লাগিয়ে রাখুন, ৩ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment

Post Top Ad