চটজলদি বানিয়ে ফেলুন পেঁয়াজি কাবাব - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

চটজলদি বানিয়ে ফেলুন পেঁয়াজি কাবাব

 






গরম গরম পেঁয়াজি খেতে-কে না ভালোবাসে।তবে আজকে আমারা পেঁয়াজি না পেঁয়াজি কাবাব বানানো শিখব।আসুন দেখে নেই রেসিপি।



উপাদান:


পেঁয়াজ: ১ কেজি (বড়, টুকরো করে কাটা)


লেমন গ্রাস: ২০০ গ্রাম


পুদিনা: ২০০ গ্রাম


জিরে: ১ চা চামচ


ধনে পাতা: ২০০ গ্রাম


জায়ফলগুঁড়ো: ১/২ চা চামচ


কর্ন ফ্লাওয়ার: ২ কাপ


ময়দা: ১/২ কাপ


মিষ্টি সোডা: ১ চা চামচ


ঘি: ১/২ কেজি


লাল লঙ্কা: ১ চা চামচ (গুঁড়ো করা)


কাঁচা লঙ্কা: ৫টি (কুচনো)


আদা: ২ টেবিল চামচ (কুচনো)


নুন স্বাদমতো



সসের জন্য:


আখরোট: ২০০ গ্রাম (গুঁড়ো করা)


লেবু : ১/২ খানা (রস করা)


গুড়: ৫০ গ্রাম


লঙ্কা : ১ চা চামচ


পেঁয়াজ: ২টি (টুকরো করা)


তেঁতুল: ১০০ গ্রাম


নুন স্বাদমতো



পদ্ধতি:


পেঁয়াজ ছোট ছোট টুকরা করে কেটে একটি থালায় ছড়িয়ে রাখুন। এবার তাতে লেমন গ্রাস, লাল লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা, আদাকুচি হালকা করে ঘষে নিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। এবার এতে মিষ্টি সোডা ও অন্যান্য সব মশলা দিয়ে ভাল করে মাখান। কেবল তখনই নুন দেবেন না। রান্না করার ঠিক আগে প্রত্যেক টুকরোগুলোর উপর নুন ছড়িয়ে দিন। এবার টিক্কি তৈরি করে ঘি দিয়ে দু’বার করে ভেজে নিন।


সস:


একটি পাত্রে গুঁড়ো করা আখরোট নিন ও তাতে লেবুর রস মেশান। এরপর গুড়, নুন ও লঙ্কা দিন। এবার এই মিশ্রণটিকে ১০ মিনিট ধরে ১/২ কাপ জলে ফোটান। আঁচ থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই সসের মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিন। এবার একটি পাত্রে ১/৪ কাপ জল নিয়ে তেঁতুলগুলো ভিজতে দিন। হয়ে গেলে ছেঁকে নিয়ে এই তেঁতুলের জল সসের মধ্যে দিন। এবার ভাল করে মিশিয়ে নিয়ে গরম গরম পেঁয়াজি কাবাবের সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad