রূপচর্চা করুন ডিমের খোলা দিয়ে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

রূপচর্চা করুন ডিমের খোলা দিয়ে

 





ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তা আমরা সবাই জানি।কিন্তু আপনি কি জানেন ডিমের খোলাও ত্বকের জন্য উপকারী।আসুন জেনে নেই সেই বিষয়ে।


উপকরণ:


ডিমের খোসার টুকরো


ডিমের সাদা অংশ


১ টেবিল চামচ মধু


১ টেবিল চামচ দুধ


গোলাপ জল


তুলো


পদ্ধতি:


প্রথমে একটি ডিম ভেঙে সাদা অংশটি আলাদা করে নিন। তার পরে হামান দিস্তা দিয়ে ডিমের খোসা গুঁড়িয়ে নিন। তার মধ্যে ২-৩ ফোঁটা গোলাপ জল মিশিয়ে গুঁড়োটা গুলে নিন। তার পরে ডিমের সাদা অংশটি ভাল করে ফেটিয়ে ফুলিয়ে নিন। সাদা তুলতুলে ফোলা ফোলা হওয়া পর্যন্ত ফেটাতে হবে। তার পরে ডিমের খোসার গুঁড়োটা এর মধ্যে ফেটিয়ে নিন। ডিমের গুঁড়োর পেস্ট এর মধ্যে মিশিয়ে নিন। এর পরে মধু এবং কিছু দুধের ফোঁটা মিশিয়ে একটি গাঢ় পেস্ট বানিয়ে নিন। খুব জলজলে হলে মুখে বসবে না। যদি গাঢ় না হয় তা হলে এক চামচ বেসন মিশিয়ে নিতে পারেন। ফেসপ্যাক লাগানোর আগে ফ্রিজে এক ঘণ্টা অন্তত রেখে দিন।


কী করে লাগাবেন ফেসপ্যাকটি 


প্রথমে একটি স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। পারলে বরফ জলে মুখ ধোবেন। তারপর ফ্রিজ থেকে প্যাকটি বার করে সামান্য গুলে নিয়ে মুখ লাগান। শুকিয়ে গেলে প্রথমে ভেজা আঙুল দিয়ে ম্যাসাজ করে প্যাকটি তুলুন। তার পরে জল দিয়ে ধুয়ে, নরম কাপড়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad