ত্বক ও চুলের জন্য ব্যবহার করুন কলার রূপটান - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

ত্বক ও চুলের জন্য ব্যবহার করুন কলার রূপটান

 





আসুন জেনে নেই ত্বক ও চুলের ক্ষেত্রে কলার গুন সম্পর্কে।



ত্বক আলগা হয়ে যাচ্ছে? কলার রূপটানেই টানটান হবে ত্বক। ত্বকে বয়সের ছাপ পড়ার সমস্যা প্রতিহত করতেও কলার ফেসপ্যাকের জুড়ি নেই। তবে এক্ষেত্রেও কলার সঙ্গে দই মিশিয়ে লাগানো উচিৎ।



কন্ডিশনিং করেও চুলের রুক্ষভাব কমছে না? চুলে লাগান কলার রূপটান। চুল মোলায়েম হবে দ্রুত। কলার সঙ্গে দই ও মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগান। চুল ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা।


কী ভাবে বানাবেন কলার রূপটান?


রূপচর্চার-দুনিয়ায় ফ্রুট ফেশিয়াল বেশ জনপ্রিয়। আর সেটার প্রধান উপাদান কলা। কলার রূপটান বানাতে গেলে লাগবে কলা, দই আর মধু। ত্বক ও চুল দু’টি ক্ষেত্রেই এই প্যাক ব্যবহার করতে পারবেন। কলা চটকে নিয়ে তার সঙ্গে দই ও মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ত্বক বা চুলে ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। তবে কলার এই রূপটানে আরও অন্যান্য ফলও মেশাতে পারেন। পাকা পেঁপে, কমলা লেবু ও আপেলের টুকরোও ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী। পাকা পেঁপে খুশকি দূর করতে সাহায্য করে। অন্যদিকে কলার সঙ্গে আপেল মেশালে সেটা দারুণ টোনারের কাজ করে।

No comments:

Post a Comment

Post Top Ad