বিড়ি নিয়ে বচসা! বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবক, গ্রেফতার ১ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

বিড়ি নিয়ে বচসা! বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবক, গ্রেফতার ১


হাওড়া: বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বচসা, বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে খুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। গ্রেফতার ঘটনায় মূল অভিযুক্ত। মৃত যুবকের নাম মুসলি রাও। তাঁর বাড়ি বৈষ্ণব মল্লিক লেনে। 


জানা যায়, হাওড়ার থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারের ফুটপাতে রাতের বেলায় বেশকিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। শুক্রবার রাত বারোটা নাগাদ বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাও সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গন্ডগোল বাঁধে। নিমেষেই তাদের মধ্যের বচসা পরিণত হয় হাতাহাতিতে। রাগের মাথায় রাজু বাঁশ এবং ইট দিয়ে দু'জনকেই মারতে থাকে। দুজনই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। 


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আহতদের নিয়ে যায় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে রাত একটা নাগাদ মারা যায় মুসলি রাও। পুলিশ জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। 


আহত অবস্থায় রঞ্জিত সিং হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রঞ্জিতের অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই রাজু রাওকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। ধৃতকে শনিবার হাওড়া আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad