সীমান্তে পশু উদ্ধার বিএসএফ-এর! বাজেয়াপ্ত ১২৫ কেজি মানুষের চুল - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

সীমান্তে পশু উদ্ধার বিএসএফ-এর! বাজেয়াপ্ত ১২৫ কেজি মানুষের চুল


পেট্রোলিংয়ের সময় বড়সড় সাফল্য পেলেন বর্ডার সিকিউরিটি ফোর্সে‌র জওয়ানরা। বৃহস্পতিবার, ২৮ এপ্রিল মেঘালয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ, মানুষের চুল পাচার চক্রকে হাতেনাতে ধরে। এর পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তে পাচার হয়ে যাওয়ার আগেই বিপুল পরিমাণে পশুও উদ্ধার করেছেন তারা।



সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ২৮ এপ্রিল টহল চলাকালীন ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ে পাচার করার সময় ১২৫ কেজি মানুষের চুল বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চোরাকারবারিদের আটকের বিষয়ে কোনও তথ্য দেয়নি নিরাপত্তা সংস্থা। 


একই সময়ে, মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে পাচার করা ৭৩টি পশুও উদ্ধার করেছে বিএসএফ।

No comments:

Post a Comment

Post Top Ad