আলিপুরদুয়ার: দু'টি দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা সহ এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম জয় দাস, বয়স ২৩ বছর।
গোপন সুত্রের খবরের ভিত্তিতে বারবিশা লস্করপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার অভিযান চালায় কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী পালিয়ে গেলেও তার লটারির গোডাউন থেকে ওই যুবককে ধরে ফেলে পুলিশ। এই যুবক ওখানেই কাজ করতে বলে জানা হিয়েছে। তাঁকে জেরা করতেই হদিশ মেলে দু'টি দেশী পিস্তল ও দু'রাউন্ড গুলি।
এই বিষয়ে কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন, বারবিশার বাসিন্দা গোপাল দাস, লটারি এক বছর আগেও একবার অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল। সম্প্রতি আবার সে সাধারণ মানুষকে অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছিল। সেই অভিযোগ আমাদের কাছে আসতেই, রাতে আমরা তাঁর বাড়ি ঘেরাও করি। কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে যায়, যদিও অন্য একজনকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার হয় দু'টি দেশী পিস্তল সহ দুই রাউন্ড গুলি।'
তিনি জানান, 'ধৃত জয়, জেরায় জানিয়েছে, গোপালের কাছে আরও অস্ত্র আছে।' তবে গোপাল দাসের বাবা, ছেলের এই অস্ত্র ব্যবসার কথা পুরোপুরি অস্বীকার করেন। শুক্রবার ধৃত যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়।

No comments:
Post a Comment