চটজলদি তৈরি করুন সুস্বাদু সুজির টোস্ট - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

চটজলদি তৈরি করুন সুস্বাদু সুজির টোস্ট

 





আসুন দেখে নেই কি করে তৈরি করবেন সুজির টোস্ট।জলখাবার হোক বা বিকেলের টিফিন আপনার খিদে ও স্বাদ দুই মেটাতে সক্ষম।


উপাদান:


সুজি: আধ কাপ


দই: ৩ টেবিল চামচ


পাউরুটি: ৪ স্লাইস


ধনেপাতা কুচি: ১ কাপ


গোলমরিচ: আধ চা চামচ


ঘি: ২ টেবিল চামচ


মাখন: ২ টেবিল চামচ



পদ্ধতি:


একটি বড় বাটিতে দই নিয়ে তাতে সুজি মিশিয়ে নিন। মিনিট ১৫ রেখে দিলে সুজি ভাল ভাবে দইয়ে ভিজে যাবে। এ বার এর মধ্যে নুন, গোলমরিচ আর ধনেপাতা কুচি মিশিয়ে দিন। পাউরুটিতে এ বার হাল্কা করে মাখন মাখিয়ে নিন।


একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে গরম করুন। এ বার পাউরুটি ডুবিয়ে নিন সুজি আর দইয়ের মিশ্রণে। তার পর সেটি ভাল ভাবে ঘিয়ে ভাজুন। দু’পিঠ যেন ঠিক ভাবে ভাজা হবে, দেখে নেবেন।


টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই সুজির টোস্ট।

No comments:

Post a Comment

Post Top Ad