'কাশ্মীর ফাইলস হল। এবার পশ্চিমবঙ্গ ফাইলস হবে।' এমনই বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তার এই বক্তব্যে ঘিরে শুরু হয়েছে তরজা। এর কড়া সমালোচনা করেছেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে কাশ্মীর ফাইলসের মতো আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে।" এই বক্তব্যে এবার ছড়িয়ে পড়ে বিতর্ক। রবিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কাছে পুয়াবাগান চত্বরে বিজেপির দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
দলীয় কর্মসূচিতে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গে কী ঘটছে তা সবাই দেখতে পাচ্ছেন। তৃণমূল তৃণমূলকে জীবন্ত পুড়িয়ে মারছে। একের পর এক খুনের সাক্ষী এই রাজ্যের মানুষ। আজকে যেমন কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ ফাইলস ভবিষ্যতেও তৈরি হবে। পশ্চিমবঙ্গের এই ফাইলে দেখা যাবে একের পর এক নৃশংসতার কাহিনী।' মঞ্চে এই বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের সমর্থনে যুক্তিও দেখান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'কেউ কি ভেবেছিল কাশ্মীরে পণ্ডিতদের এভাবে হত্যা করবে? সেদিন ছিল বাম ও তৃণমূল কংগ্রেসের গর্ভে। কিন্তু তারা কিছু বলল না। এ রাজ্যে ঘটে যাওয়া নৃশংসতার ইতিহাস একদিন উন্মোচিত হবে। অর্থাৎ সেদিন পশ্চিমবঙ্গ ফাইলস কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে এমন কিছু নেই যার জন্য পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি করা হবে। একের পর এক নির্বাচনী ফল প্রকাশে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তাই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এমন জ্বালাময়ী মন্তব্য করছেন। আর শান্ত বাংলাকে অশান্ত করতেই মাঠে নেমেছেন তিনি। এই ধরনের মন্তব্য তাই প্রমাণ করে।"

No comments:
Post a Comment