কংগ্রেস নেতা তথা গায়ককে গুলি করে খুন! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

কংগ্রেস নেতা তথা গায়ককে গুলি করে খুন!


কংগ্রেস নেতা তথা পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করা হয়েছে। সূত্রের মতে, মানসার জওহরপুর গ্রামে তার ওপর গুলি চালানো হয়,গায়ককে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মুসেওয়ালা কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।


 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায় বলে জানা গেছে। মুসেওয়ালার ওপর প্রায় ৭ রাউন্ড গুলি চালানো হয়েছে, এই হামলায় আরও ৩ জন আহত হয়েছেন। সিধু মুসেওয়ালা পড়াশোনা করতে কানাডায় গিয়েছিলেন, তারপরে পাঞ্জাবে গায়ক হিসেবে ফিরে আসেন। সিধু মুসেওয়ালাও অনেক বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন। একদিন আগেই সিধু মুসেওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনজন অজ্ঞাতপরিচয় হামলাকারী গুলি চালায়।



পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ স্ক্যান করার চেষ্টা চলছে বন্দুকধারীদের শনাক্ত করার জন্য।  


সিধুর খুন প্রসঙ্গে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, কেন মুসেওয়ালের নিরাপত্তা সরানো হল? সরকারের গাফিলতির কারণে গায়ককে খুন করা হয়েছে বলে সিরসার অভিযোগ। তিনি অভিযোগ করেন, এটাই ভগবন্ত মান সরকারের সবচেয়ে বড় অবহেলা।


অন্যদিকে, কংগ্রেস নেতা রাজকুমার ভারকা মুসেওয়ালা হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন যে, এই বিষয়ে ভগবন্ত মান-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।

No comments:

Post a Comment

Post Top Ad