পাকিস্তানের ড্রোন ষড়যন্ত্র ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একটি ড্রোন ধরাশায়ী করেছে। কাঠুয়া জেলার রাজবাগ থানা এলাকার তাল্লি হরিয়া চক সীমান্তের দিক থেকে এই ড্রোনটি আসছিল। ড্রোনটির সাথে একটি পেলোড সংযুক্ত রয়েছে, যা বম্ব ডিসপোজাল স্কোয়াড দ্বারা তদন্ত করা হচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশ এ তথ্য জানিয়েছে।
বলা হচ্ছে, স্থানীয় লোকজন ড্রোনটিকে মাঠের ওপর দিয়ে উড়তে দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন। এরপর পুলিশের শীর্ষ আধিকারিকরা তাদের টিম-ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি গুলি করে।
কাঠুয়ার এসএসপি, আরসি কোতওয়াল বলেন, 'রাজবাগ পিএসের দল ড্রোনের খবর পেয়ে সাধারণ অনুসন্ধানে ছিল। ড্রোনটি গুলি করে ধরাশায়ী করা হয়েছে এবং 7টি ম্যাগনেটিক টাইপ বোমা আইইডি এবং 7টি ইউবিজিএল (আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার) উদ্ধার করা হয়েছে। এগুলো হেক্সাকপ্টারের সাথে সংযুক্ত পাওয়া গেছে। বোমা স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে। এই সামগ্ৰী উদ্ধার করে আমরা একটি বড় ঘটনা এড়াতে পেরেছি।'
ওই পুলিশ আধিকারিক বলেন, 'সীমান্তের ওপার থেকে ঘন ঘন ড্রোন চলাচলের কারণে এই এলাকায় নিয়মিত পুলিশের অনুসন্ধান দল পাঠানো হচ্ছে।'
উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীর হিমালয়ের পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক তীর্থযাত্রা শুরু হওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে। এই সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে 30 জুন থেকে 43 দিনের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে দুটি রুটে।

No comments:
Post a Comment