শরীরের জন্য উপকারী আদা হলুদের লেমনেড - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

শরীরের জন্য উপকারী আদা হলুদের লেমনেড


প্রয়োজনীয় উপাদান -

৪ কাপ জল,

১ টুকরো আদা খোসা ছাড়ানো এবং কাটা,

১ টুকরো হলুদ খোসা ছাড়ানো এবং কাটা,

৩ টি লেমনগ্রাস স্টক (বাহিরের পাতাগুলি সরিয়ে টুকরো টুকরো করে কাটা),

১ চিমটি গোলমরিচ গুঁড়ো, 

১.৫ টেবিল চামচ অর্গানিক কাঁচা মধু,

২ টি লেবুর রস,

বরফ ।

কিভাবে তৈরি করবেন -

একটি ছোট সসপ্যানে আদা, হলুদ, লেমনগ্রাস ও গোলমরিচ গুঁড়ো এক কাপ জল দিয়ে ফুটিয়ে নিন।

জল ফুটতে শুরু করলে, আঁচ কমিয়ে আনুন এবং প্রায় ১০ মিনিটের জন্য ফুটতে দিন।

একটি ছাঁকনির সাহায্যে এই জল ছেঁকে নিন।

জল ঠাণ্ডা হতে দিন।

অবশিষ্ট জল, লেবুর রস এবং মধু যোগ করুন এবং মিশ্রিত করুন।

আপনি আপনার স্বাদ অনুযায়ী মধুর পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। 

এতে বরফ দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad