বড় খবর: ইডির হাতে গ্ৰেফতার স্বাস্থ্যমন্ত্রী - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

বড় খবর: ইডির হাতে গ্ৰেফতার স্বাস্থ্যমন্ত্রী


দিল্লীর স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্ৰেফতার করল ইডি। মানি লন্ডারিং মামলায় দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, ইডি প্রথমে দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) বরিষ্ঠ নেতা সত্যেন্দ্র জৈনকে আটক করে এবং তারপর তাকে মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করে। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।


৪ কোটি ৮১ লাখ টাকার মানি লন্ডারিংয়ের মামলায় এই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ২০১৪-১৫ সালে সত্যেন্দ্র জৈন যখন মন্ত্রী পদে ছিলেন, তখন তিনি এবং তাঁর সহযোগীরা কলকাতার শেল সংস্থাগুলির কাছ থেকে অর্থ আসে। এই ক্ষেত্রে, ইডি একটি মামলা দায়ের করেছিল এবং একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে।


সূত্রের খবর, এই বিষয়ে সত্যেন্দ্র জৈনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী সঠিক উত্তর দিচ্ছিলেন না। তথ্য গোপন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।


ইডি-র পদক্ষেপের পর বিজেপিকে নিশানা করেছে AAP। দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, "সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ৮ বছর ধরে একটি ভুয়ো মামলা চলছে। এ পর্যন্ত বহুবার ইডির তরফে তাঁকে ডাকা হয়েছে। কিন্তু কিছুই না পাওয়ায় ইডি অনেক বছর ধরে ডাকাও বন্ধ করে দেয়। এখন আবার শুরু হয়েছে, কারণ সত্যেন্দ্র জৈন হিমাচলের নির্বাচনী ইনচার্জ।



তিনি আরও বলেন, "হিমাচলে বিজেপি খুব খারাপভাবে হেরে যাচ্ছে। সেই কারণেই আজ সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে, যাতে তিনি হিমাচল যেতে না পারেন। মামলাটি সম্পূর্ণ ভুয়া হওয়ায় তিনি কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন।"


অন্যদিকে, সত্যেন্দ্র জৈনের গ্রেফতার পর বিজেপি নেতা প্রবেশ সাহেব সিংয়ের ট্যুইটার পেজে AAP-কে নিশানা করা হয়েছে। ট্যুইটে উল্লেখ করা হয়েছে, "সৎ হওয়ার ঢং করা অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনেকে দুর্নীতির অভিযোগে ইডি গ্রেফতার করেছে।"

No comments:

Post a Comment

Post Top Ad