সুতপা পোদ্দার চৌধুরী, শিলিগুড়ি: মোদী সরকারের ৮ বছর পূর্তি হয়েছে। সারা দেশে এই উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। পাশাপাশি শিলিগুড়িতেও সোমবার বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে।
দেখতে দেখতে ৮ বছরে পা রাখল প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কাল। এই উপলক্ষে ৩০শে মে থেকে ১৫ই জুন ১৫দিন ব্যাপী সেবা সুশাসন, গরীব কল্যাণের জন্য মোদী সরকার কী কী প্রকল্প করেছে তা তুলে ধরা হবে এই ১৫দিন ব্যাপী বিজেপির কর্মসূচিতে।
সোমবার শিলিগুড়ির দক্ষিণ ভারত নগরের মনোরমা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি কর্মী, মন্ডল সভাপতি, পুরনিগম নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থী ও পুরনিগম নির্বাচনে জয়ী প্রার্থীদের খাদা ও স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন মাতৃ বন্দনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মোদী সরকারের আমলে বিশ্বের কাছে দেশের ভূমিকা তথা বর্তমান কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য কী কী প্রকল্প নিয়ে এসেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক শংকর ঘোষ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী জ্যোৎস্না আগরওয়াল, অমিত জৈন, বিজেপির যুব নেতা সৌরভ সরকার সহ একাধিক সমতল বিজেপি নেতৃত্বরা।


No comments:
Post a Comment