খেলনা বাচ্চারা খুবই পছন্দ করে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকবেই। তবে এরফলে সেগুলোতে অনেক সময় জীবানু বা জার্ম লেগে থাকে। যা বাচ্চাদের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি করে। তাই শিশুদের খেলনা সঠিকভাবে পরিষ্কার করার চেষ্টা করুন। কীভাবে করবেন আসুন তা দেখে নিন ।
ইলেকট্রনিক খেলনা:
ইলেকট্রনিক খেলনা জল দিয়ে ধোয়া যাবে না। স্যানিটাইজার এবং ওয়াইপসের সাহায্যে শিশুদের ইলেকট্রনিক খেলনা পরিষ্কার করুন।
প্লাস্টিকের খেলনা:
বাচ্চাদের প্লাস্টিকের খেলনা হালকা গরম জলে দিয়ে তরল সাবানে ধুয়ে নিন। এর পরে এই খেলনাটি পুঙ্খানুপুঙ্খভাবে শুকিয়ে নিন।
রাবারের খেলনা:
রাবারের খেলনাগুলি সাবান এবং জল দিয়ে ব্রাশের সাহায্যে সহজেই ধুয়ে ফেলা যায়।
প্রাকৃতিক ক্লিনজার দিয়ে বাচ্চাদের খেলনা ধোয়ার চেষ্টা করুন। এ জন্য শিশুদের খেলনা ভিনেগারে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
স্প্রে বোতলের সাহায্যে বাচ্চাদের খেলনা ধুতে থাকুন। যাতে এতে জীবাণু জন্মাতে না পারে।

No comments:
Post a Comment