নিজের মেয়েকে লালসার শিকার করা বাবাকে দোষী সাব্যস্ত করল পকসো আদালত। সব সাক্ষী ও সাক্ষ্যপ্রমাণ আমলে নিয়ে আদালত রায় দেন, নাবালিকা মেয়েটিকে তার বাবা ধর্ষণ করেছে। অভিযুক্ত বাবা ২০১৯ সালে এই ঘটনা ঘটিয়েছিলেন। এ সময় গ্রামবাসীরা ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর আদালতে মামলার শুনানি শুরু হয়। ঘটনা বিহারের।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্যাতিতার মা বহু বছর আগে মারা গেছেন। ধর্ষণের বিষয়ে নির্যাতিতা তার জবানবন্দিতে জানায়, সে গ্রামে তার দিদার সঙ্গে থাকত। তার বাবা ও ভাই পাঞ্জাবে থাকেন। সে কয়েকদিনের জন্য পাঞ্জাবে গিয়েছিল। সেখানেই মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন বাবা। সেই সময় বাড়ির অন্য মহিলা অভিযুক্তকে দেখে চিৎকার। শোরগোল শুনে আশপাশের প্রতিবেশীরাও সেখানে পৌঁছে যায়।
ঘটনা জানতে পেরে গ্রামবাসী অভিযুক্ত বাবাকে দড়ি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করে। আদালত ১৮ জুন ২০১৯ তারিখে বিষয়টি বিবেচনায় নেয়। ২৮ জুন ২০১৯ তারিখে অভিযোগ গঠন করা হয়েছিল। এ মামলায় ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। এখন POCSO আদালত বাবাকে দোষী সাব্যস্ত করেছে। আগামী ৪ জুলাই সাজা ঘোষণা করা হবে।

No comments:
Post a Comment