চুলের যত্ন নিতে অনেকেই অনেক ধরনের উপায় ব্যবহার করে থাকেন।তবে আজকে আমাদের দেওয়া যায় প্যাকগুলি একবার ব্যবহার করে দেখুন আপনার চুলের যত্ন নিতে।
উপাদান:
আমলকী, হরতকী, বহেরা, মেথি, ভৃঙ্গরাজ, নাগর মোথা (খুশকি থাকলে নিম পাতা বা তুলসী পাতা)- এক চা-চামচ করে,অ্যালোভেরার জেল দুই চা-চামচ।
চাইলে এতে চা পাতার নির্যাস যোগ করা যায়। এটা কন্ডিশনারের কাজ করবে।
গুণাগুণ:
আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে। হরিতকী, বহেরা, ভৃঙ্গরাজ এবং নাগর মোথা চুলের গোড়া শক্ত করে ও মাথার ত্বক পরিষ্কার রাখে। মেথি চুলের গোড়া শক্ত করার পাশাপাশি মসৃণভাব আনে। চুল ও মাথার ত্বক পরিষ্কার করতে সহায়তা করে।
প্যাক তৈরি পদ্ধতি:
গুঁড়া উপকরণগুলো ভালো মতো পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি থকথকে করা যাবে না।
মিশ্রণের ঘনত্ব এমন হতে হবে যেন তা সম্পূর্ণ চুল ও মাথার ত্বকে ব্যবহার করা যায়।
স্নানের কমপক্ষে এক ঘণ্টা আগে সারা চুলে এই প্যাক ব্যবহার করতে হবে। ‘শাওয়ার ক্যাপ’ ব্যবহার করে নিলে ভালো ফলাফল পাওয়া যায়।

No comments:
Post a Comment