গরমকাল হোক বা শীতকাল খুশকির ও থেকে চুল পড়ার সমস্যা তো লেগেই আছে। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ঘরোয়া এক প্যাক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই নিবন্ধে।
খুশকি দূর করার ঘরোয়া প্যাক:
এটি তৈরি করতে টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বক ও চুলের গোড়ায় ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ভালো মতো শ্যাম্পু করে নিতে হবে।
এই প্যাক ব্যবহার কেবল চুলের খুশকি দূর করে না বরং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে।
সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।
তেল হালকা গরম করে ভালো মতো মাথার ত্বকে মালিশ করতে হবে। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের কূপ উন্মুক্ত হবে।
ফলে তেল মাথার ত্বকে প্রবেশ করবে ও চুলে পুষ্টি যোগাবে। তেল মালিশে অপুষ্ট চুল পুষ্টি পায় এবং পুষ্ট চুলের বৃদ্ধি দ্রুত হয়।

No comments:
Post a Comment