গরমকালে খাবার শেষ পাতে একটু দই থাকলে তো আর কোনো কোথায় নেই ।তবে এই সময় দই এর আরও একটি জিনিস বেশি খাওয়া হয় তা হল দই বড়া।অসুন এই দই বড়া বানানো শিখে নেওয়া যাক।
উপাদান:
সুজি
টক দই
কাঁচা লঙ্কা কুচি
ধনেপাতা কুঁচি
আদাবাটা
রসুন বাটা
জিরেগুঁড়ো
গোলমরিচ গুঁড়ো
চাট মসলা
বেকিং সোডা
তেল
উষ্ণ গরম জল
চিনি
লবণ
পদ্ধতি:
প্রথমে একটি মিক্সিংবোলে ১ কাপ সুজি,১/২ কাপ টক দই, ১ চামচ লঙ্কা কুঁচি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা,১/২ চা-চামচ বেকিং সোডা, স্বাদমতো লবণ,১/২ কাপ জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ১ ঘন্টা মত ঢাকা দিয়ে রেখে দিন। অন্য একটি মিক্সিং বোলে ১ কাপ টকদই, ১ চা-চামচ লবন, ১/২ চা-চামচ জিরেগুঁড়ো, ১চা-চামচ চাট মসলা, ১/২চা-চামচ গোলমরিচ গুঁড়ো, ২ চামচ চিনি সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিন। মিডিয়াম আঁচে পরিমানমতো তেল গরম করে তৈরি করে রাখা সুজির মিশ্রণটি বড়ার আকৃতি করে বাদামির রং আসা পর্যন্ত ভেজে তুলে নিন।
এবার একটি পাত্রে উষ্ণ গরম জলে ১ চামচ লবণ দিয়ে ভেজে রাখা বরাগুলি ৮-১০মিনিটের জন্য ভিজিয়ে হালকা ভাবে চেপে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখুন। বড়াগুলির উপর তৈরি করে রাখা দই এর মিশ্রণ, টক মিষ্টি-চাটনি, চাট মসলা, ধনেপাতা কুঁচি, জিরেগুঁড়ো এবং স্বাদমতো লবণ ছরিয়ে দিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু এবং লোভনীয় দই বড়া।
তাহলে খুব সহজেই চটপটি তৈরি রেসিপিটি অবশ্যই আপনারা চেখে দেখবেন। এ ছাড়াও অনেকে এই দই বড়া ঠান্ডা খেতে খুব পছন্দ করেন, সেক্ষেত্রে সমস্ত কিছু উপকরণ একই রকম ভাবে তৈরি করে ফ্রিজে রেখে পরিবেশন করুন।

No comments:
Post a Comment