গরমের অন্যতম ফল তরমুজ শরীর ঠান্ডা রাখতে ও শরীরে জল বজায় রাখতে খুবই উপকারী। তাবে এই উপকারী ফল আমাদের ত্বকের জন্যও খুবই কার্যকরী।
তরমুজ প্রাকৃতিক স্কিন টোনার এবং এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে,যা ত্বক সতেজ রাখতে সাহায্য করে।
তরমুজে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকের বার্ধক্য রোধ করে।
তরমুজ ত্বকের ছিদ্র ছোট করে এবং অতিরিক্ত তেল উৎপাদন কম করে।
তরমুজে উপস্থিত ভিটামিন c ত্বক উজ্জ্বল রাখে।
তরমুজে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের প্রদাহ, লালভাব কম করে।
যেহেতু তরমুজে জলের পরিমাণ বেশি, তাই এই ফল শুষ্ক ত্বকের জন্য দারুণ উপকারী।

No comments:
Post a Comment