এই উপায়ে গরমে ঘামাচি থেকে মুক্তি পান - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

এই উপায়ে গরমে ঘামাচি থেকে মুক্তি পান

  






গরমে ঘামাচির সমস্যায় প্রায় সবাই ভুগে। তাই এই পরিস্থিতিতে আমরা এই সমস্যা সমাধানের জন্য একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি।আসুন তা নিয়ে আলোচনা করা যাক।



এক মুঠো নিমপাতা গুঁড়ো করে পেস্ট করে লাগিয়ে নিন ওই ঘামাচির জায়গায়। মিনিট কুড়ি পরে ওই জায়গা ধুয়ে ফেলুন। দিন চারেকে ফল পাবেন। বেসনের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঘামাচির অব্যর্থ দাওয়াই। অ্যালোভেরা গাছের পাতার রস চিপে ঘামাচিতে লাগাতে পারেন। অথবা বাজারে এখন বিশুদ্ধ অ্যালোভেরা জেল পাওয়া যায়। সেগুলিও স্নান করে লাগাতে পারেন। কাবলি ছোলা মিক্সিতে শুকনো গ্রাইন্ড করে নিন। তার পর জলে মিশিয়ে পেস্ট বানিয়ে ২০ মিনিট ঘামাচির অংশগুলিতে লাগিয়ে রেগে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চার চামচ মূলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে ঘামাচির অংশে লাগিয়ে রাখুন। ৫ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment

Post Top Ad