গরমকালে শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এইসময় ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় যার ফলে শরীর থেকে জল বার হয়ে যায়। গরমকালে এই সমস্যা সমাধানের জন্য কিছু উপায় নীচে আলোচনা করা হল।
গরমে খান অন্যান্য পানীয়ও। খেতে পারেন ঘোল, ডাবের জল, জিরে ভেজানো জলের মতো নানা পানীয়।
ঘামের সঙ্গে শরীর থেকে অনেকটা নুন বেরিয়ে যায় আমাদের,এই সময়ে নুন দরকার। এরজন্য শরীরচর্চার পরেই এক গ্লাস করে নুন জল খেতে পারেন। শরীরের আর্দ্রতাও বজায় থাকবে।
যে সব ফল-সব্জিতে জলের পরিমাণ বেশি, তেমন জিনিস খান। শসা, তরমুজ, লাউ, টমেটো বেশি করে খান।
রোজ নিয়ম করে পান করুন চার লিটার জল।

No comments:
Post a Comment