মেহেন্দি পরার পর মেহেন্দির রং গাঢ় না হলে ঠিক একটা কারো ভালো লাগে না । তাই এই পরিস্থিতিতে আজকে আমরা আপনাদের জানব কি করে মেহেন্দির রং গাঢ় করবেন।
মেহেন্দি ব্যবহারের আগে হাত-পা শেভ কিংবা ওয়াক্স করবেন না। ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরে ওই ত্বকে মেহেন্দি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেন্দি লাগানোর অন্তত ৩-৪ দিন আগে এসব কাজ করে নিবেন।
গাঢ় রং পেতে সর্বোচ্চ ৪ ঘণ্টা মেহেন্দি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।
মেহেন্দি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর মেহেন্দি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘঁষে তুলে ফেলুন। তবে লেবু ও চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না।
সর্ষের তেল ব্যবহার করুন মেহেন্দিতে। তারপর একটি কাপড় দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। সকালে দেখবেন মেহেন্দির রং অনেকটাই গাঢ় হয়েছে।
কিন্তু সাবান জল দিয়ে কখনো মেহেন্দি তুলবেন না। এমনকি মেহেন্দি তুলে ফেলার পরও কমপক্ষে ১দিন হাতে জল লাগাবেন না।

No comments:
Post a Comment