সুন্দর মসৃন ত্বক পেতে সকলেই বিভিন্ন উপায় ব্যবহার করে। অনেকে অনেক রকম চিকিৎসাও করে থাকে এরজন্য কিন্তু কোনো ফল পাওয়া যায় না। তবে আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ত্বকের জন্য কার্যকর হতে পারে।
কাজের চাপে অনেকেই ত্বকের যত্ন নিতে পারেন না ফলে ত্বক হয়ে যায় আর্দ্রতাহীন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে চিটচিটে হয় না এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। জোজোবা তেল ও ভিটামিন-ই সমৃদ্ধ ময়েশ্চারাইজার ত্বকে দ্রুত শোষিত হয় এবং সুগন্ধ দেওয়ার পাশাপাশি সতেজভাব ধরে রাখে।
দুধ ত্বকে প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে। ময়লা ও জীবাণু দূর করার পাশাপাশি এটা ত্বক উজ্জ্বল করতে ও পুষ্ট রাখতে সাহায্য করে।
ত্বকে ব্রণেরভাব কমাতে দুধ ও হলুদযুক্ত ফেইসওয়াশ নির্বাচন করা ভালো। এটা প্রায় ৯৯.৯ শতাংশ পর্যন্ত জীবাণু ও ব্যাক্টেরিয়া ধ্বংস করতে সক্ষম। এছাড়াও দুধের পিএইচ ত্বকের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যা ত্বক সুস্থ রাখতে, পরিষ্কার করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

No comments:
Post a Comment