আজকে এই নিবন্ধে আমরা গরমকালের স্বাস্থ্যকর ফল তরমুজের ফেসিয়াল বানানোর পদ্ধতি সম্পর্কে জানতে পারব।
এই ফেসিয়াল করার জন্য সবার প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। মুখ পরিষ্কার করার জন্য তরমুজের রস ও নারকেল তেল দিয়ে একটা ক্লেনজার তৈরি করে নেওয়া যায়। ৫ থেকে ১০ মিনিটের জন্য রেখে এই ক্লেনজার ধুয়ে ফেলতে হবে।
এবার মুখ এক্সফোলিয়েট করতে হবে বা স্ক্রাব করতে হবে, যাতে ত্বকের মৃত কোষ চলে যায়। স্ক্রাবিং করার জন্যও তরমুজ ব্যবহার করা যায়। এর জন্য তরমুজের রস ও চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। এই স্ক্রাব মুখে ৩ থেকে ৫ মিনিট আলতো করে ঘষতে হবে। এই স্ক্রাব শুধু মৃত কোষ সরিয়ে দেবে তাই নয়, ব্ল্যাকহেড ও হোয়াইট হেডও দূর করবে।
এবার মাসাজ করতে হবে। তরমুজের রস, মধু, লেবুর রস এবং নারকেল তেল দিয়ে মুখে মাসাজ করতে হবে। এই তরমুজের ক্রিম দিয়ে মাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে এবং মুখে আভা আসবে।
সবশেষে একটি তরমুজের প্যাক তৈরি করতে হবে। বেসন, দুধ আর তরমুজের রস দিয়ে এই ফেসপ্যাক তৈরি করতে হবে। একটা ব্রাশ দিয়ে এই প্যাক মুখে লাগাতে হবে এবং ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।

No comments:
Post a Comment