পটলের সরষে পোস্ত ঝাল দিয়ে খান দুপুরের ভাত - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

পটলের সরষে পোস্ত ঝাল দিয়ে খান দুপুরের ভাত

 






এই সময় বাজারে বেশি পাওয়া যাওয়া সবজির মধ্যে পড়ে পটল।যা দিয়ে আজকে বানানো শিখব পটলের সরষে পোস্ত ঝাল।


উপাদান:


পটল

কাঁচা লঙ্কা

পোস্ত

হলুদ

কালো সরষে

শুকনো লঙ্কা

সরষের তেল

লবন

চিনি


পদ্ধতি:


প্রথমে ৩০০ গ্রাম পটল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে একটি চাকুর সাহায্যে পটল গুলি হালকা চিরে নিন। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।


এবার একটি পাত্রে আড়াই চামচ পোস্ত, ১ চা চামচ কালো সরষে, ৭-৮ টা কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ ও পরিমাণ মতন জল মিশিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিন।


এবার কড়াইয়ে সরষের তেল গরম করে পটলগুলি ভেজে তুলে নিন। এরপর গরম তেলে ২ টি শুকনো লঙ্কা, ১/২ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে তৈরি করা পেস্ট দিয়ে ২-৩ মিনিট কষিয়ে নিন।


তারপর কষানো মশলার মধ্যে সামান্য হলুদ, ভেজে রাখা পটল ও সামান্য জল দিয়ে রান্না করুন। কিছুক্ষন পর কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো লবন ও চিনি মিশিয়ে নাড়াচাড়া করে নিন।


সবশেষে ওপর থেকে এক চামচ সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের পটলের সরষে পোস্ত ঝাল।

No comments:

Post a Comment

Post Top Ad