বাড়িতে মনোহরা বানিয়ে মন ভরে খান - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

বাড়িতে মনোহরা বানিয়ে মন ভরে খান

 






নামের মতো এই মিষ্টিটি খেলে আপনার মন পুরো ভরে যাবে। এই মিষ্টি কি করে বাড়িতে বানাবেন অসুন তা দেখে নেওয়া যাক।


উপাদান:

দুধ

চিনি

জল

ঘী

কিসমিস

ভিনিগার



তৈরি পদ্ধতি:


প্রথমে ছানা তৈরির জন্য একটি পাত্রে ১ লিটার দুধ ঢেলে ভালো করে ফুটিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ৩ টেবিল চামচ ভিনিগার এবং সেই পরিমান জল ভালো করে মিশিয়ে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দুধ কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে।


এবার ছানা থেকে জল নিংড়ে নিয়ে একটি প্লেটে ঠান্ডা হ‌ওয়ার জন্য রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে তিন থেকে ছয় মিনিট ভালো করে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে মসৃণ করে মেখে নিন।


এবার কড়াইতে ১ টেবিল চামচ ঘী দিয়ে গরম হলে ছানা এর মধ্যে ঢেলে দিন এবং ৪ টেবিল চামচ চিনি দিয়ে গ্যাস কমিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না চিনির জল শুকিয়ে আসে। এরপর একটি পাত্রে ছানাটি তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে আবারও হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ছোট ছোট মিষ্টির আকারে গড়ে নিন।



এরপর চিনির সিরা তৈরীর জন্য একটি পাত্র এক কাপ জল, হাফ কাপের একটু কম চিনি দিয়ে ভালো করে জ্বাল করে নিন।আঠা আঠা হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো একে একে চিনির সিরার মধ্যে ডুবিয়ে তুলে নিন।


ওপরে কিশমিশ দিয়ে সাজিয়ে ঠান্ডা হ‌ওয়ার জন্য রেখে দিন। চিনিটা জমে গেলেই তৈরি হয়ে যাবে আপনার সাধের মনোহরা।

No comments:

Post a Comment

Post Top Ad