ত্বক সম্পর্কে আমরা সকলেই খুবই যত্নবান। ত্বকের যত্নে আমরা বিশেষ প্রকার নজর দেই। পেঁপে হল এমন একটি ফল যা আমাদের ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর।
উপকারিতা:
ভিটামিন A থাকায় পেঁপে আমাদের ত্বকের বিভিন্ন ক্ষত নিরাময় করে দেয় সহজেই।
এ ছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন B ও ভিটামিন C। যা ত্বকের কোষে পুষ্টি জোগায়।
আমাদের মুখে যদি কোনও দাগ-ছোপ থাকে পেঁপে তা দূর করে দেয় সহজেই।
এই ফলের অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল বিভিন্ন রকমের সংক্রমণের হাত থেকে সুরক্ষিত করতে সাহায্য করে।
পেঁপে আবার প্রদাহবিরোধীও।
গরমে পেঁপে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্ন নিতে ফেস মাস্ক তৈরি করে নিতে পারেন।

No comments:
Post a Comment