মাধ্যমিকে জেলায় জেলায় জয়জয়কার! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

মাধ্যমিকে জেলায় জেলায় জয়জয়কার!


প্রকাশিত হল এই বছরের মাধ্যমিকের ফলাফল। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করে ৭৯ দিনের মাথায় ফল প্রকাশিত হল। এই বছরেও কলকাতা কে পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিল জেলা। পাশের হারের দিক থেকে প্রথম পূর্ব মেদিনীপুর, এখানে পাশের হার ৯৭.৬৩%। এরপরেই রয়েছে কালিম্পং, ৯৪.৭১%‌ তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২, কলকাতা চতুর্থ স্থানে, পাশের হার এখানে ৯৪.৩৬%। এরপরেই ঝাড়গ্ৰাম, ৯২.৫৯% পাশের হার। উত্তর ২৪ পরগনা, পাশের হার- ৯১.৯৮%।


 এবারের পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছেন বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও বর্ধমানের রৌনক মণ্ডল। অর্ণব রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং রৌনক বর্ধমান সিএমএস- এর ছাত্র। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩।


মাধ্যমিকে দ্বিতীয় স্থানেও রয়েছেন দুজন; কৌশিকী সরকার, গাজলের আদর্শবানী হাইস্কুলের ও পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল, তারা পেয়েছেন ৬৯২ নম্বর। তৃতীয় হয়েছেন, আসানসোলের অনন্যা দাসগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। তারা পেয়েছেন ৬৯১ নম্বর। 


চতুর্থ স্থানে রয়েছেন কলকাতার পাঠভবন স্কুলের শ্রুতর্ষি ত্রিপাঠি। এছাড়াও চতুর্থ হয়েছেন আরও তিন জন; অভিষেক গুপ্ত(মালদা), সাগ্নিক কুমার দে(হুগলি), অভীক দাস(আলিপুরদুয়ার), তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। 


এবারের মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন- সম্রাট মন্ডল, শুভ্র দত্ত, জেনিফার রানা পৌলমী বেড়া, সামিয়া ইয়াসমিন, অনিন্দ্য সাহা, দেবদত্ত কুন্ডু, ধ্রুবজ্যোতি সাহা, আরমান ইস্তেয়াক আলি ও আর্জিনি সাহা। 


ষষ্ঠ স্থান অর্জন করেছেন ৬ জন- সম্পূর্ণা নন্দী, নিরুপম দাস, শ্রীজিতা গোস্বামী, প্রতীপ মাইতি, সৈকত কুমার গঙ্গোপাধ্যায় ও সমতাপ নীলা। ৬৮৮ নম্বর পেয়েছেন তারা। 


এছাড়াও, ৬৮৭ পেয়ে সপ্তম হয়েছেন ১০ জন। অষ্টম হয়েছেন ২২ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬। নবম হয়েছেন ১৫ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫ এবং দশম হয়েছেন ৪০ জন, তারা পেয়েছেন ৬৮৪ করে। 


প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবারে পরীক্ষা দিয়েছিলেন মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫ লক্ষ ৫৯ এবং ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মোট পাশ করেছেন ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।

No comments:

Post a Comment

Post Top Ad