মাধ্যমিকের ফল প্রকাশ! পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

মাধ্যমিকের ফল প্রকাশ! পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর


মাধ্যমিকের ফলাফল ঘোষণা‌ পর্ষদের। ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। ৭ মার্চ শুরু হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মোট ১১ লক্ষ পড়ুয়া এবারে পরীক্ষায় বসে। ছাত্রদের তুলনায় এই বছর ছাত্রী পরীক্ষার্থী সংখ্যা বেশি ১ লক্ষ ২০ হাজার ৯৬১, অর্থাৎ ১১ শতাংশ বেশি। এবারের পরীক্ষায় পাশের হার ৮৬.৬০।


 সাফল্যের দিক থেকে কলকাতাকে ছাপিয়ে শীর্ষ স্থানে পূর্ব মেদিনীপুর, এখানে পাশের হার ৯৭.৬৩%। এরপরেই রয়েছে কালিম্পং, ৯৪.৭১%‌ তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২, কলকাতা চতুর্থ স্থানে, পাশের হার এখানে ৯৪.৩৬%। এরপরেই ঝাড়গ্ৰাম, ৯২.৫৯% পাশের হার। উত্তর ২৪ পরগনা, পাশের হার- ৯১.৯৮%।


যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও বর্ধমানের রৌনক মণ্ডল। অর্ণব রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং রৌনক বর্ধমান সিএমএস- এর ছাত্র। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩।


মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন; কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল, তারা পেয়েছেন ৬৯২ নম্বর। তৃতীয় হয়েছেন আসানসোলের অনন্যা দাসগুপ্ত, ৬৯১ পেয়েছেন তিনি। 


এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবারে পরীক্ষা দিয়েছিলেন মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫ লক্ষ ৫৯ এবং ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মোট পাশ করেছেন ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৯ টায় ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিকের ফল। 


ফলাফল দেখা যাবে- www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com সহ মোট ১৪টি ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এছাড়াও WB10 লিখে স্পেস দিয়ে 5676750 নম্বরে আপনার রোল নম্বর পাঠাতে হবে। এতে করে শিক্ষার্থীর এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি, আপনি www.exametc.com-এ আপনার রোল নম্বর প্রি- রেজিস্ট্রারও করতে পারেন। 


মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার দিনও ঘোষণা করে পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে মার্চের ৪ তারিখ।


No comments:

Post a Comment

Post Top Ad