রেললাইন পারাপার করতে বড়সড় দুর্ঘটনা। মিনিবাসে ট্রেনের ধাক্কায় সাত শিক্ষার্থীসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। অরক্ষিত লেবেল ক্রসিংয়কেই এর জন্য দায়ী করছেন স্থানীয়রা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।
মিরসরাই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। একটি কোচিং সেন্টারের পড়ুয়া ও শিক্ষকদের বহনকারী একটি মিনিবাস ঢাকাগামী প্রভাতী এক্সপ্রেসের সাথে ধাক্কা খায়, ঢাকা ট্রিবিউন শুক্রবার জানিয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কবির হোসেন জানান, নিহতদের মধ্যে প্রায় সমবয়সী সাত শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছেন।
তিনি বলেন, "এক্সপ্রেসটি মাইক্রোবাসটির সাথে সংঘর্ষের ফলে এটি রেললাইনের প্রায় কয়েকশ মিটার নিচে চলে যায়। মাইক্রোবাসের ১১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং বাকি পাঁচজন গুরুতর আহত হয়।"
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, 'ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।' অন্যদিকে, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

No comments:
Post a Comment