জানুন বাজারের কেনা আপেলের মোমের স্তর দূর করবেন কিভাবে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

জানুন বাজারের কেনা আপেলের মোমের স্তর দূর করবেন কিভাবে

 






বাজার থেকে কেনা আপেলের গায়ে অনেক সময় মোমের এক স্তর লাগানো থাকে। এই স্তর ভুল বশত দেহে গেলে তা লিভার -কিডনিকে প্রভাবিত করে।এই সমস্যা দূর করতে আসুন জেনে নেই কীভাবে আপেল থেকে মোমের স্তর দূর করা যাবে -


 গরম জল :

 আপেল থেকে মোমের স্তর দূর করতে, ১ বাটিতে হালকা গরম জল ও তাতে ১ চা চামচ লবণ দিয়ে তাতে আপেল দিয়ে প্রায় ২ মিনিটের জন্য রেখে দিন।  এবার এই আপেলটি বের করে ভালো করে মুছে নিলেই মোমের আবরণ দূর হবে।


লেবুর রস :

 জলে লেবুর রস মিশিয়ে ন্যাপকিনের সাহায্যে আপেলের উপর লাগান।  এর পর আপেল পরিষ্কার করে নিন।


 বেকিং সোডা:

 ১ লিটার জলে ২ চা চামচ বেকিং সোডা ও লবণ মিশিয়ে আপেল ৫ মিনিটের জন্য রেখে দিন।  এতেও আপেলের মোমের আবরণ দূর হবে।


ভিনেগার :

 জলে ১ চা চামচ অ্যাপেল ভিনেগার মিশিয়ে  কিছুক্ষণ রেখে দিলে এতেও মোমের আবরণ দূর হবে ।


 

 

No comments:

Post a Comment

Post Top Ad