বিয়ের পর অনেক দায়িত্বের কারণে স্বামী-স্ত্রীর রুটিনে অনেক পরিবর্তন আসে। কিন্তু স্ত্রী যখন বাপের বাড়ি বা কোনো কারণে বাড়ির বাইরে যান তখনই স্বামী স্বাধীনতা পেয়ে, একান্তে এমন অনেক কাজ করে থাকে যা কল্পনা করাও কঠিন। জেনে নেওয়া যাক স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী একা কী করে থাকেন -
স্ত্রী বাড়ীতে না থাকলে অনেক পুরুষই তাদের বন্ধুদের বাড়িতে ডেকে পার্টি করেন। সেই পার্টিও চলে গভীর রাত অবধি ।
স্ত্রী বাড়িতে না থাকলে ঘণ্টার পর ঘণ্টা পুরনো বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলেন পুরুষরা। এমনকি কখনও কখনও প্রাক্তন বান্ধবীদের সঙ্গে কথাবার্তাও হয়।
অনেকেই আছেন স্ত্রী বাড়িতে না থাকায় আজব কাজ করে থাকেন, যেমন কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা ফোন নিয়ে ওয়াশরুমে থাকেন, আবার অনেকে ল্যাপটপ নিয়ে বাথরুমে সময় কাটান। অনেকে আছেন যারা টয়লেটেই খবরের কাগজ পড়েন।আবার কেউ কেউ টিভি দেখতে বসেন তাও আবার ঘন্টার পর ঘন্টা।
আবার অনেকে আছেন যারা রান্নাও করে থাকেন।

No comments:
Post a Comment