তন্দুরি পেঁয়াজ যেকোনও খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন। স্যালাড হিসেবে তন্দুরি পেয়াজ তৈরি করতে খুব কম সময় লাগে। চলুন দেখে নেই রেসিপি -
উপাদান :
গোটা পেঁয়াজ- ৬টি
সর্ষের তেল -৩চা চামচ
চাট মসলা- ১ চা চামচ
লেবুর রস - ৩ চামচ
সবুজ পেঁয়াজ - ১ কাপ (কাটা)
রসুন - আধ চা চামচ
কালো লবণ - ১চা চামচ
লবণ - স্বাদ অনুযায়ী
লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
নির্দেশনা:
প্রথমে পেঁয়াজকে বড় টুকরো করে কেটে, পেঁয়াজে সর্ষে তেল, রসুন এবং লাল লংকা, লবণ, কালো লবণ এবং চাট মসলা, সবুজ পেঁয়াজ মিশিয়ে প্যানে দুই মিনিটের জন্য বেক করুন।
হয়ে গেলে এর ওপরে সর্ষের তেল ঢেলে ও কাঁচা লঙ্কা মিশিয়ে দিলেই তন্দুরি পেঁয়াজের স্যালাড প্রস্তুত।

No comments:
Post a Comment