চোখে বলিরেখা দেখা দেয় নানা কারণ বশত,যেমন শরীরে দুর্বলতার কারণে, সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম না হওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া, জলশূন্যতা চোখের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই চোখের বলিরেখা দূর করার সহজ প্রতিকার কী আসুন জেনে নেওয়া যাক -
প্রতিকার:
জল:
শরীরে জলের অভাবেই আমাদের চোখে বলিরেখা পড়তে শুরু করে, তাই প্রচুর পরিমানে জল পান করা জরুরী।
গাজর :
গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন রয়েছে। এটি খেলেও চোখের বলিরেখা দূর হয়।
সবুজ শাক - সবজি:
সবুজ শাক সবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে অনেক ধরনের পুষ্টিকর উপাদান পাওয়া যায়, যার ফলে শরীর পুষ্টি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। সবুজ শাকসবজিতে পাওয়া লুটেইন এবং জিক্সানথিন চোখের জন্য উপকারী।

No comments:
Post a Comment