জলাশয় থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার! দোষীদের গ্রেফতারির দাবীতে সরব স্থানীয়রা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

জলাশয় থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার! দোষীদের গ্রেফতারির দাবীতে সরব স্থানীয়রা


জলাশয় থেকে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বোস, বি গার্ডেন থানা এলাকার অন্তর্গত বাঁকসাড়া এলাকাতে। মঙ্গলবার বাগেরবেড় অঞ্চলে দুই থেকে তিনদিনের ওই সদ্যজাত শিশুর মৃতদেহ জলাশয়ে ভেসে উঠতে দেখা যায়। এরপরেই স্থানীয় বাসিন্দারা নিকটবর্তী আচার্য জগদীশ চন্দ্র বোস, বি গার্ডেন থানাতে খবর দেয়। পুলিশ এসে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতন্তের জন্য পাঠায়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।


স্থানীয় বাসিন্দা প্রদীপ পাল জানান, তার জন্ম থেকে কখনও এখানে এই ধরণের ঘটনা ঘটেনি। তাঁর অনুমান, সোমবার রাতে অথবা মঙ্গলবার ভোরে সদ্যোজাত শিশুকে জলে ফেলে দিয়ে গেছে। মঙ্গলবার দিন বেলা বারোটার পরে দেহটি ভেসে ওঠে। তিনি জানান, 'এলাকাতে আগে ১৪-১৫ জন পরিবার থাকলেও এখন তার সংখ্যা কয়েক হাজারের বেশি। তাই তাঁরা খোঁজ নিচ্ছেন কার বাড়িতে সদ্যোজাত শিশু জন্ম নিয়েছিল। তিনি আরও জানান, শিশুটি ছেলে ছিল ও তার নাড়িও কাটা হয় নি। নারকীয় এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবী জানান তিনি।


এলাকার বাসিন্দারা এহেন ঘটনাতে রীতিমতো অবাক। সদ্যোজাত শিশু সন্তানকে এভাবে নৃশংসভাবে পরিত্যাগ করে তাঁকে জলে ফেলে খুন করল কে? ঘটনায় ধিক্কার জানিয়ে অবিলম্বে পুলিশ এই কাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করে কঠোর শাস্তি দিক, এটাই দাবী স্থানীয়দের।

No comments:

Post a Comment

Post Top Ad