উৎসবে সবারই মন চায় একটু মিষ্টি মুখ করতে। তাই ডায়াবেটিক রোগী হলে মন না মেরে খেতে পারেন এই মিষ্টিগুলো। কী সেই মিষ্টি গুলো যা ডায়াবেটিকরা খেতে পারেন জেনে নিব আজকে এই প্রতিবেদনে-
ডায়াবেটিস রোগীরা সহজেই ড্রাইফ্রুট লাড্ডু খেতে পারেন। এরজন্য ঘরেই শুকনো ফল থেকে লাড্ডু বা বরফি তৈরি করতে পারেন।
গাজরের পুডিং বানিয়ে খেতে পারেন। ঘি ও দুধের পরিমাণ কম রাখুন এবং চিনির পরিবর্তে গুড় ব্যবহার করুন।
ডায়াবেটিস রোগীরাও আপেলের পুডিং বানিয়ে খেতে পারেন। এতে মিষ্টির জন্য সুগার ফ্রি বা গুড় ব্যবহার করুন।
ওটসের খির খাওয়া যায়। কৃত্রিম সুইটেনার ব্যবহার করুন। ওটস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে।
ডায়াবেটিস রোগীদের ডার্ক চকলেট দিয়ে মিষ্টি খেতে পারেন। এতে মুখ মিষ্টি হবে এবং ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকবে।

No comments:
Post a Comment