পিউরিন নামক রাসায়নিক ভেঙ্গে গেলে ইউরিক অ্যাসিড তৈরি হয়।আর শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়লে নানা সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রেই এমন হয় যে ইউরিক অ্যাসিড রক্তে মিশে প্রস্রাবের মাধ্যমে কিডনিতে চলে যায়। আর যেসব খাবারে পিউরিন থাকে, সেগুলো বেশি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়।
সমস্যা :
শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হাইপারইউরিসেমিয়া নামক রোগ হয়। এর পাশাপাশি জয়েন্টে ব্যথা,কিডনিতে পাথর হয়।
যে খাবারগুলো কম খেতে হবে :
ইউরিক অ্যাসিড কমাতে, কম চর্বিযুক্ত উপাদান খাওয়া উচিৎ। মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে এটি খাওয়া ভাল। সঙ্গে কিছু সামুদ্রিক খাবারে উচ্চ পরিমাণে পিউরিন থাকে। তাই ইউরিক অ্যাসিডের সমস্যায় সামুদ্রিক খাবার থেকে দূরে থাকা উচিৎ।

No comments:
Post a Comment