বর্তমান সময়ে ব্যস্ত জীবন এবং খারাপ লাইফস্টাইলের কারণে মোটা হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও যদি ওজন না কমে, তাহলে এই তিনটি অভ্যাস ওজন কমাতে সাহায্য করতে পারে। জেনে নেওয়া যাক এই তিনটি অভ্যাস সম্পর্কে -
হাইড্রেট করা :
সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই শরীরকে হাইড্রেট করা খুবই জরুরী, কারণ আমরা অনেকক্ষণ জল পান করি না। শরীরকে হাইড্রেটেড রাখলে মেটাবলিজম বাড়ে এবং শরীর থেকে বেশি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। তাই সকালে, লেবু-জল, জিরে জল , জোয়ানের জল পান করতে পারেন।
হাঁটুন বা ব্যায়াম করুন:
ওজন কমানোর জন্য শারীরিক ক্রিয়াকলাপ খুবই গুরুত্বপূর্ণ, তাই যদি ওজন কমাতে চান তবে প্রতিদিন সকালে ১৫-২০ মিনিট হাঁটা বা ব্যায়াম করুন। চাইলে মেডিটেশন, যোগব্যায়াম বা যেকোনও স্ট্রেচিং ব্যায়ামও করতে পারেন।
শুকনো ফল :
অনেক সময় শরীরে প্রোটিন, ভিটামিন বা পুষ্টির অভাবের কারণেও ওজন বাড়তে থাকে, তাই ওজন কমাতে চাইলে সকালে ভেজানো শুকনো ফল খাওয়ার অভ্যাস করুন।

No comments:
Post a Comment