বাথরুমে টাইলসগুলি খুব সহজে নোংরা হয়ে যায়। তাই বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য বাজারে স্টিম ক্লিনার, ব্লিচ বা অ্যামোনিয়ার মতো রাসায়নিক পরিষ্কারের পণ্য রয়েছে, কিন্তু ঘরে উপস্থিত এই কিছু জিনিস ব্যবহার করেও বাথরুমের টাইলসকে উজ্জ্বল করা যায়। জেনে নেওয়া যাক বাথরুমের টাইলস পরিষ্কার করার উপায় -
বেকিং সোডা এবং লেবু :
বাথরুমের টাইলস পরিষ্কার করতে বেকিং সোডা এবং লেবু ব্যবহার করা যেতে পারে। এজন্য প্রথমে টাইলসের ওপর গরম জল ঢেলে দিন। এটি টাইলসের ময়লা অপসারণ সহজ করে তোলে। এরপর আধকাপ বেকিং সোডা, আধ কাপ লেবুর রস এবং আধ বালতি গরম পানি মিশিয়ে নিয়ে স্পঞ্জটি আর্দ্র করে টাইলসগুলিতে লাগান ৫ মিনিট রেখে টাইলস ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
জল এবং ব্লিচ :
৩:১ অনুপাতে জল এবং ব্লিচ মিশিয়ে নিয়ে টাইলসে লাগিয়ে পরিষ্কার করে নিন।
ভিনেগার :
এর জন্য সমপরিমাণ সাদা ভিনেগার ও জল মিশিয়ে নিন। এর পরে, মিশ্রণে একটি কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে টাইলস ঘষুন এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

No comments:
Post a Comment