গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। একটি ই-রিক্সা সমেত গ্রেফতার ৫। অসম-বাংলা সীমান্তের জোড়াই মোড় নাকা পয়েন্টে তাদের গ্রেফতার করা হয়। অসম থেকে মুর্শিদাবাদে এগুলো পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রের খবর।
কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফত বক্সিরহাট থানার পুলিশ খবর পান, অসমের দিক থেকে ই-রিক্সাতে সন্দেহজনক কয়েকজন জোড়াই মোড়ের দিকে আসছে। এরপরেই ঐ এলাকায় নাকা চেকিং শুরু হয়, ই-রিক্সাতে তল্লাশি চালিয়ে মোট ৫১ কেজি গাঁজা সমেত তিন মহিলা ও চালক সমেত মোট পাঁচ জনকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ।
প্রাথমিক তদন্তের পর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অসমের রঙ্গিয়া থেকে গাঁজাগুলো মুর্শিদাবাদে পাচারের পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের নাম জানানো হয়নি। কোচবিহার এনডিপিএস আদালতে বক্সিরহাট থানার পক্ষ থেকে তোলা হয়েছে, পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে বলেই খবর সূত্রের।

No comments:
Post a Comment