দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তা আমরা জানি। তবে দুধে ভেজাল থাকলে তা আমাদের স্বাস্থ্যের ওপর অনেক প্রভাব ফেলে।তাহলে চলুন জানা যাক ভেজাল কীভাবে শনাক্ত করা যাবে দুধ ভেজাল কী না-
১)ভেজাল দুধ শনাক্ত করতে স্লিপ টেস্ট করতে পারেন। এর জন্য এক ফোঁটা দুধ নিয়ে মসৃণ জায়গায় দিন। যদি দুধ নিচের দিকে ছড়িয়ে পড়ে এবং পিছনে সাদা দাগ ফেলে তবে দুধ খাঁটি। অন্যদিকে, দুধ প্রবাহিত হওয়ার সময় যদি কোনও প্রকারের দাগ না দেখা যায় তাহলে দুধে অতিরিক্ত জল বা অন্য কিছু ভেজাল রয়েছে।
২)ভেজাল দুধ সনাক্ত করতে আয়োডিন ড্রপ ব্যবহার করতে পারেন। এ জন্য দুধে কয়েক ফোঁটা আয়োডিন মিশিয়ে দিন, যদি দুধের রং সাদা থেকে নীল হয়ে যায় তাহলে বুঝবেন ভেজাল
৩) দুধে ভেজাল শনাক্ত করতে প্রথমে হাতে কয়েক ফোঁটা দুধ নিয়ে ঘষে নিন, দুধ যদি সাবান বা খুব বেশি চর্বিযুক্ত মনে হয়, তাহলে তা কৃত্রিম দুধ হতে পারে।
৪)অনেক সময় ডিটারজেন্ট যোগ করে দুধে ভেজাল করা হয়। ভেজাল দুধ শনাক্ত করতে একটু জল মিশিয়ে নিন। যদি ফেনার মতো কিছু বের হতে থাকে, তাহলে বোঝা যাবে দুধ ভেজাল।

No comments:
Post a Comment