'নরেন্দ্র মোদী নরেনের অবতার', দাবী রাহুলের! পাল্টা কটাক্ষ শান্তনুর - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

'নরেন্দ্র মোদী নরেনের অবতার', দাবী রাহুলের! পাল্টা কটাক্ষ শান্তনুর


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও মা দুর্গার সঙ্গে, কখনও মা সারদার সঙ্গে, তো কখনও মাদার টেরেসার সঙ্গে তুলনা করা নিয়ে উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা  তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের অবতার বলে অভিহিত করেছেন। রাহুল সিনহার এই দাবীর পর বাংলায় ফের তোলপাড় শুরু হয়েছে। বিজেপি ও রাহুল সিনহাকে এই  ইস্যুতে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস।


রাহুল সিনহা এও দাবী করেন, বিবেকানন্দের দেখানো পথেই চলেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই বক্তব্যের পর বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল। তাঁদের কটাক্ষ, স্বামীজী বেঁচে থাকলে মুখ লুকানোর জায়গা পেতেন না।


রবিবার, আইসিসিআর-এ বিজেপির এসসি মোর্চা সংবিধান দিবসের অনুষ্ঠানের আয়োজন করে।  আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেই অনুষ্ঠানে রাহুল সিনহা বলেন, “কলকাতার নরেনের জন্ম গুজরাটে নরেন্দ্র মোদী হয়ে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে, নরেন্দ্র মোদী নরেনের অবতার। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই চলেছেন মোদী। যে কাজ উনি করতে বলেছেন, প্রধানমন্ত্রী একই কাজ করছেন। কিন্তু বিতর্ক শুরু হলেও নিজের বক্তব্যে অনড় রাহুল সিনহা।


এই বিতর্ক নিয়ে বেসরকারি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে রাহুল সিনহা বলেন, “মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করা যেতে পারে। মুখ্যমন্ত্রীর, মা সারদার সঙ্গে কোনও কিছুতেই মিল নেই। স্বামী বিবেকানন্দ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত আবার বিশ্বের জগৎ গুরু হবে এবং বিশ্বকে মুক্তির পথ দেখাবে। তার ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়েছিল, কারণ ভারত ভিক্ষুকদের ভারতে পরিণত হয়েছিল। মনমোহন সিং সরকারের মধ্যে প্রতিদিন দুর্নীতি হয়েছিল, কিন্তু, যখন তিনি দেখলেন যে তার ভবিষ্যদ্বাণী ব্যর্থ হচ্ছে, তখন কলকাতার নরেন গুজরাটে নরেন্দ্র হিসাবে জন্ম নিলেন এবং এই জন্মের সাথে সাথে এই ভিক্ষুক ভারতকে বিশ্বের এক নম্বরে পরিণত করলেন। বিশ্বযুদ্ধের কথা অনেক দেশের নেতারা বহুবার বলেছেন, কিন্তু, এখানে পতাকার নিচে ইউক্রেন থেকে বিভিন্ন দেশের মানুষ দেশে ফিরেছে। এমনকি করোনার সময়ও অনেক দেশ ভারতের ওপর নির্ভরশীল ছিল। এরকম অনেক উদাহরণ দেখলেই বোঝা যাবে। স্বামীজির সেদিনের কথা সত্যি হতে শুরু করেছে।"


এই মন্তব্যের পর রাহুল সিনহার কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তবে তাঁর লুকানোর জায়গা থাকত না।" তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে মোদীর তুলনা তার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগজনক। এ ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর।"

No comments:

Post a Comment

Post Top Ad