জিমে গিয়ে ঘাম ঝরানো সহজ। কিন্তু অনেক সময় হাজারটা চাপের ফলে জিমে যাওয়ার সময় হয়ে ওঠে না। তাই এক্ষেত্রে ওজন নিয়ে চিন্তায় থাকলে এই ব্যায়ামটি করা উচিৎ। এটি মহিলা এবং পুরুষদের জন্য একটি দুর্দান্ত সমাধান। আসুন জেনে নেওয়া যাক এই ব্যায়াম গুলো সম্পর্কে-
পাশ ক্রাঞ্চেস :
সোফায় বসে এই ব্যায়াম করতে পারেন। এটি করার জন্য, সোফায় সোজা হয়ে বসুন। কাঁধের চওড়ার মতোই পা গুলো ছড়িয়ে দুটো হাত গুলো মাথার পিছনে নিন এবং হাতগুলিকে ইন্টারলক করে কোমরের দিক থেকে শরীরকে ডান দিকে ঘুরিয়ে দিন।
লেগস আপ এবং ডাউন :
এটি করার জন্য, শুয়ে পড়ুন, এবার একটি পাদুটি সোজা করে উপরে রাখুন এবং আবার নীচে নামিয়ে নিন। কয়েকবার করতে হবে ব্যায়াম গুলো।
সাইড বেন্ড ব্যায়াম:
এই ব্যায়ামটিও করতে প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে, ডান হাতটি ওপরে তুলে হাল্কা বাঁকালে বাঁ হাতটি বাঁ পায়ে ঝুঁকে যাবে। ৪৫ সেকেন্ডের জন্য এই অবস্থানে থাকুন, তারপর অন্য হাতেও এই ব্যায়াম করুন।

No comments:
Post a Comment