শীত পড়তেই হাজির পরিযায়ী পাখিরা, ভিড় জমছে মহানন্দা ব্যারেজে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

শীত পড়তেই হাজির পরিযায়ী পাখিরা, ভিড় জমছে মহানন্দা ব্যারেজে


রাজ্য জুড়ে শীতের আমেজ। আর শীত আসতেই শুরু হয়েছে অতিথি পরিযায়ী পাখিদের আনাগোনা। রাজগঞ্জের ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে দেখা মিলছে পরীযায়ীদের। উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজের পশ্চিম ধনতলার মহানন্দা নন্দীতেও বহু প্রজাতির পাখি এসেছে।


প্রতিবছরই গাজোলডোবা, ফুলবাড়ী ব্যারেজে পরিযায়ীদের ভিড় জমে, সেইসঙ্গেই তাদের দেখতে ভাল নামে পর্যটকদেরও। এবছরেও শীত শুরু হতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে। 

 

স্থানীয় লোকজন জানান, শীত মৌসুমে মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা আসে। রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি ছাড়াও ভারতীয় প্রজাতির পাখিও রয়েছে। শীতের শেষে তারা দেশে ফিরে আসে। আমরা আশা করছি শীত বাড়ার সাথে সাথে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়বে।'

No comments:

Post a Comment

Post Top Ad