মহার্ঘ্য ভাতার দাবীতে উত্তরকন্যা অভিযান বামপন্থী শিক্ষক সংগঠনের। পাশাপাশি শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল নিখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক পরিষদ।
সোমবার শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় একটি পথসভা করেন শিক্ষক সংগঠনের কর্মী-সমর্থকরা। এরপর উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান করতে গেলে মাঝপথেই মিছিল আটকে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তখন পুলিশকে ঘিরেই শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে পুলিশ পাঁচজনের একটি প্রতিনিধি দলকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য অনুমতি দেয়।
বাম শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব ঝাঁ বলেন, "আমাদের ৩৫ শতাংশ হারে বকেয়া ডিএ দিতে হবে। জাতীয় শিক্ষা নীতি বাতিল করা সহ একাধিক দাবী রয়েছে। যদি রাজ্য সরকার পদক্ষেপ না করে, পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে, বলেও হুঁশিয়ারি দেন তিনি।

No comments:
Post a Comment