চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু। সোমবার দুপুরে বামনগাছিতে, বনগাঁ-শিয়ালদহ শাখার ডাউন ট্রেনেই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের নজরে আসলে জিআরপিকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের ধারণা পোস্টে ধাক্কা খেয়েই ওই যুবকের মৃত্যু ঘটে। পূর্বেও এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে, স্থানীয় সূত্রে।
জানা যায়, বামনগাছি স্টেশন ছেড়ে ট্রেন বারাসতে যাওয়ার সময় বামনগাছি স্টেশনের কাছে একট পোস্ট রয়েছে লাইনের খুবই কাছাকাছি, সেই পোস্টে আগেও ধাক্কা লেগেছে একাধিক মানুষের। এইদিনও এই যুবকের মৃত্যু ঘটে এভাবেই। যুবকের বয়স ৩০-এর মধ্যেই বলে স্থানীয়দের ধারণা, তবে তার নাম-ঠিকানা কিছুই জানা যায়নি।
ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। প্রাথমিক ধারণা, ট্রেনের গেটে ঝুলছিলেন ওই যুবক, তারপর আচমকা সিগনালিং পোস্ট এসে পরায় এই দুর্ঘটনা ঘটে যায়।

No comments:
Post a Comment